বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

আল-আকসার ঐতিহাসিক নিদর্শন অপসারণের চেষ্টা ইসরাইলের, কঠোর সতর্কতা হামাসের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪ Time View

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অভিযোগ করেছে যে, নিরাপত্তার অজুহাতে ইসরাইল আল-আকসা মসজিদ চত্বরের কিছু ঐতিহাসিক স্থাপনা সরিয়ে ফেলার চেষ্টা করছে।

তাদের দাবি, এই পদক্ষেপ মসজিদ চত্বরের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত ‘মুসার গম্বুজ’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিদর্শনকে লক্ষ্য করে নেওয়া হচ্ছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।

হামাস এই কর্মকাণ্ডকে ইসরাইলি সরকারের “ইহুদীকরণ” নীতির অংশ হিসেবে উল্লেখ করে বলেছে, ফিলিস্তিনিরা এ ধরনের উদ্যোগ কোনোভাবেই মেনে নেবে না। একই সঙ্গে তারা আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদা রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

এছাড়া আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে হামাস বলেছে, এই ধরনের লঙ্ঘন বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com