ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আগামী শুক্রবার (১২ জুন) তিনি বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য আসবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা যায়, রাজনৈতিক ব্যক্তিত্বকে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনার প্রেক্ষাপটে এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
দীনেশ ত্রিবেদীর জন্ম ১৯৫০ সালের ৪ জুন নয়াদিল্লিতে। তিনি কলকাতায় বেড়ে ওঠেন এবং সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিক জীবনে তিনি কংগ্রেস, জনতা দল, তৃণমূল কংগ্রেস হয়ে পরে ২০২১ সালে বিজেপিতে যোগ দেন। তিনি একাধিকবার ভারতীয় সংসদের সদস্য ছিলেন এবং মনমোহন সিং সরকারের মন্ত্রিসভায় রেলমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
ভারত সরকার চলতি বছরের এপ্রিলে তাকে ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়। তিনি ক্যারিয়ার কূটনীতিক প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। সাধারণত কূটনৈতিক পদে পেশাদার ডিপ্লোম্যাট নিয়োগ দেওয়া হলেও এবার একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে বেছে নেওয়ায় বিষয়টি আলাদা গুরুত্ব পাচ্ছে।
বিশ্লেষকদের মতে, বাংলা ভাষায় দক্ষতা এবং পশ্চিমবঙ্গের রাজনীতি-সংস্কৃতির সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয় বাংলাদেশে তার কার্যক্রমকে আরও কার্যকর করতে পারে। দুই দেশের মধ্যে পানি বণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ভারসাম্য, জ্বালানি সহযোগিতা ও