বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

বিশ্বকাপের আগে নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩৫ Time View

বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে দারুণ এক কীর্তি গড়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে গোল করে ফুটবল ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা করেছেন তিনি।

জানা গেছে, ৩৮ বছর বয়সী মেসি ম্যাচের ৭২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। এর মাধ্যমে তিনি আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড গড়ার পথে কিংবদন্তি আনহেল আমাদেও লাব্রুনাকে ছাড়িয়ে যান।

এর আগে, গত ৩১ মার্চ বুয়েনস এইরেসে জাম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচেও গোল করেছিলেন মেসি। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, তিনি শিগগিরই নতুন কোনো রেকর্ডের মালিক হতে যাচ্ছেন।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে মেসি এখন পর্যন্ত ১৯৯টি ম্যাচ খেলেছেন এবং ১১৭টি গোল করেছেন। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবেও নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই বিশ্বকাপজয়ী তারকা।

বিশ্বকাপের আগে এমন দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনা সমর্থকদের প্রত্যাশা আরও বেড়ে গেছে। এখন দেখার বিষয়, আসরের মূল মঞ্চেও মেসি তার এই দুর্দান্ত ফর্ম ধরে রাখতে পারেন কি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com