বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

ইনফান্তিনো ও ফিফার বিরুদ্ধে মামলা মিশেল প্লাতিনির

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬ Time View

মাত্র দুই দিন পর উত্তর আমেরিকার তিনটি দেশে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। আয়োজনকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি যখন প্রায় সম্পন্ন, তখনই ফুটবল অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে একটি আইনি পদক্ষেপ।

সাবেক উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি ফ্রান্সে ফিফা এবং সংস্থাটির বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা করেছেন। ২০১৫ সালের দুর্নীতির অভিযোগ ঘিরে এই মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

মামলায় প্লাতিনি অভিযোগ করেন, এক দশক আগে ফিফা সভাপতি হওয়ার কথা থাকলেও সংস্থার ভেতরের বিভিন্ন প্রক্রিয়া ও কৌশলের কারণে তাকে সেই পদ থেকে বঞ্চিত করা হয়। এর ক্ষতিপূরণ হিসেবে তিনি ফিফার কাছে পূর্ণ আর্থিক প্রতিকার দাবি করেছেন।

৭০ বছর বয়সী এই সাবেক ফুটবল তারকা মামলায় ইনফান্তিনোর পাশাপাশি ফিফার সাবেক আইন বিষয়ক পরিচালক মার্কো ভিলিজার এবং সাবেক অডিট কমিটির চেয়ারম্যান দোমেনিকো স্কালারকেও উল্লেখ করেছেন।

এদিকে, মামলার ভিত্তিতে ফরাসি তদন্তকারীরা ফিফার সংশ্লিষ্ট কর্মকর্তাদের আচরণ খতিয়ে দেখবে বলে জানা গেছে। পাশাপাশি আগের ফৌজদারি তদন্তে সুইস প্রসিকিউটরদের ভূমিকা ও ফিফার সঙ্গে কোনো অনিয়ম হয়েছিল কি না, তাও পর্যালোচনার আওতায় আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com