ফ্লোরেন্তিনো পেরেজ আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী ২০৩০ সাল পর্যন্ত তিনি ক্লাবটির সভাপতির দায়িত্বে থাকবেন।
স্প্যানিশ এক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নির্বাচনে পেরেজ প্রায় ৬৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিকেলমে পান মোট ভোটের ৩৫ শতাংশ।
এর আগে, গত মাসেই রিয়ালের সঙ্গে তিন বছরের চুক্তিতে কোচ হিসেবে যোগ দেন ৬৩ বছর বয়সী মরিনহো। ফলে পেরেজের পুনর্নির্বাচনের পর মরিনহোর প্রধান কোচ হিসেবে দায়িত্ব কতটা কার্যকর হবে, তা নিয়ে এখন আলোচনা চলছে।
এদিকে, বিপুল ব্যবধানে জয় পাওয়ার পর বড় ঘোষণা দেন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি জানান, দলের শক্তি বাড়াতে শীর্ষ ইউরোপীয় কোনো ক্লাবের একজন তারকা খেলোয়াড়কে দলে আনতে প্রায় ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হবে। তবে কোন খেলোয়াড়কে লক্ষ্য করা হচ্ছে, সে বিষয়ে তিনি কোনো নাম প্রকাশ করেননি।