বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

বাংলাদেশের বিপক্ষে বদলে গেল অস্ট্রেলিয়ার দল

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪৪ Time View

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। ব্যক্তিগত কারণে পুরো বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়িয়েছেন তারকা ওপেনার ট্রাভিস হেড। অন্যদিকে গোড়ালির চোটের কারণে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ। এছাড়া পাকিস্তান সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া লেগ স্পিনার তানভীর সাংহাও ছিটকে গেছেন পুরো সফর থেকে। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে অফ স্পিনার টড মারফিকে।

মার্শ ও হেডের অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিস। তবে মার্শ সময়মতো ফিট হয়ে উঠলে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বে ফেরার সম্ভাবনা রয়েছে তার।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল:

জশ ইংলিস (অধিনায়ক), ম্যাট শর্ট, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অলিভার পিক, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, টড মারফি, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল:

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাট রেনশ ও অ্যাডাম জাম্পা। তবে ব্যক্তিগত ছুটির কারণে ট্রাভিস হেড টি-টোয়েন্টি সিরিজেও খেলছেন না।

বাংলাদেশ সফরের আগে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে তরুণ ও নতুন মুখদের নিয়ে গড়া দলটি কেমন পারফরম্যান্স করে, সেদিকেই এখন নজর ক্রিকেটভক্তদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com