টানা তৃতীয়বারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট অর্জন করেছেন আর্লিং হলান্ড। ২০২৫-২৬ মৌসুমে তিনি ২৭ গোল করে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পান।
এর আগে, থিয়েরি হেনরি এবং মোহাম্মদ সালাহ–এর পর এবার টানা সাফল্যের তালিকায় নিজের নাম আরও একবার যুক্ত করলেন এই ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার।
বর্তমানে প্রিমিয়ার লিগে ১৩২ ম্যাচে হলান্ডের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১১২টি।
অন্যদিকে, মৌসুমে চেলসির জোআও পেদ্রো এবং নটিংহ্যাম ফরেস্টের মরগান গিবস-হোয়াইট উভয়েই ১৫টি করে গোল করেছেন।
এছাড়া, ভিক্টর গিওকেরেস এবং লিডস ইউনাইটেডের ডমিনিক ক্যালভার্ট-লুইন করেছেন ১৪টি করে গোল।