ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফাইনালের ভেন্যু নিয়ে বড় সিদ্ধান্ত জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ফাইনাল ম্যাচ বেঙ্গালুরুতে হওয়ার কথা থাকলেও বিশেষ পরিস্থিতির কারণে এবার প্লে-অফ ও ফাইনাল ম্যাচগুলো একাধিক ভেন্যুতে আয়োজন করা হবে।
বিসিসিআই সূত্রে জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৬ মে কোয়ালিফায়ার-১ ম্যাচ অনুষ্ঠিত হবে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম-এ।
এরপর ২৭ মে এলিমিনেটর ম্যাচ হবে নতুন চণ্ডীগড়ের নিউ চণ্ডীগড় ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম-এ। একই ভেন্যুতে ২৯ মে কোয়ালিফায়ার-২ ম্যাচও অনুষ্ঠিত হবে।
সর্বশেষে, ৩১ মে আইপিএল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম-এ।