বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

নিরাপত্তা শঙ্কায় এখনো দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৯ Time View

বিশ্বসেরা অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান এখনো নিরাপত্তা শঙ্কার কারণে দেশে ফিরতে পারছেন না।

সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম’ টুর্নামেন্টের একটি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ভারতে যান রয়্যাল ব্রাসেলস দলের অধিনায়ক সাকিব। সেখানে একটি বাংলাদেশি গণমাধ্যমকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি দেশে ফেরা প্রসঙ্গে কথা বলেন।

সাকিব বলেন, তিনি দেশে ফিরতে চান এবং আইনি প্রক্রিয়ায় অংশ নিয়ে আদালতে লড়বেন। তবে তার মতে, আগে নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে। তিনি আরও বলেন, নিরাপত্তা মানে অতিরিক্ত প্রটোকল বা পুলিশের বহর নয়; বরং আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যেন কোনো ধরনের হয়রানি না করা হয়, সেই নিশ্চয়তা দরকার। এমন নিশ্চয়তা পেলে দ্রুতই দেশে ফিরবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের পর থেকে বিভিন্ন মামলার কারণে সাকিব আল হাসান দেশে ফিরতে পারেননি। ফলে বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com