মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫৪ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আবেদনে কমিটিকে অবৈধ ঘোষণা করার পাশাপাশি এর সব কার্যক্রম স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সাতজন আইনজীবী জনস্বার্থে এ রিট আবেদন করেন।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল বিসিবিতে তিন মাস মেয়াদে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পান সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিমা সিনহা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com