জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ দেওয়া একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “ক্রিকেট বোর্ডে খেলার চেয়ে খেলার বাইরের বিষয় নিয়ে বেশি গুঞ্জন। যে পরিমাণ সার্কাস চলছে, ২ হাজার টাকা খরচ করে টিকিট কিনলেও তা বৃথা যাবে না।”
গত এক যুগে দীর্ঘসময় বোর্ডের সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন। পদত্যাগের পর দুই বছরেরও কম সময়ের মধ্যে শীর্ষ নেতৃত্ব তিনবার পরিবর্তিত হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়িত্ব নিয়েছিলেন ফারুক আহমেদ, এরপর আমিনুল ইসলাম বুলবুল, এবং সর্বশেষ গতকাল তামিম ইকবাল।
যুক্তরাষ্ট্রে বসবাসরত আফতাব আরও বলেন, আমি তিন বছর ধরে আমেরিকায় থাকলেও সেখানকার ক্রিকেট বোর্ডের পরিচালনার কোনো ধারণা নেই। অথচ নিয়মিত ক্রিকেটের সঙ্গে যুক্ত আছি।
তিনি শেষে বলেন, বাংলাদেশে কোনো মানুষের ব্যর্থতা নেই, মিডিয়া এমনভাবে খবর প্রচার করে যে জানতেই হবে। এই সার্কাস কতদিন চলবে জানি না।