শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

আগামীকাল মিরপুরে ক্লাব বৈঠক, ভবিষ্যৎ নির্ধারণ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

প্রতি বছরের মার্চ বা এপ্রিলের দিকে শুরু হয় ঢাকা প্রিমিয়ার লিগ। ক্রিকেটারদের আয়ের একটি বড় অংশ আসে এই লিগ থেকে। তবে ক্রীড়া সংগঠক এবং বোর্ড নির্বাচনে অনিয়মের অভিযোগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।

মঙ্গলবার (৭ এপ্রিল) পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনের পর সাংবাদিকদের উদ্দেশ্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “আশা করছি আগামীকাল (৮ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সকল ক্লাব সদস্য উপস্থিত থাকবেন।”

সিসিডিএম জানায়, এই বৈঠকে সকল সমস্যার সমাধান করা হলে লিগের দিনক্ষণ নির্ধারণ করা হবে। তবে অধিকাংশ ক্লাব ইতিমধ্যেই জানিয়েছে যে তারা সভায় উপস্থিত হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com