মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

ক্রিকেটের সময় আছে, রাজনীতির পরে—সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

সাবেক সংসদ সদস্য ও দেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, রাজনীতি যতদিন সম্ভব করা যায়, কিন্তু তার সময় নেই, তার সময় আছে ক্রিকেটের জন্য। সম্প্রতি এক ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার বর্তমান জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, সুযোগ পেলে তিনি ক্রিকেট চালিয়ে যেতে আগ্রহী। বর্তমানে দলের (আওয়ামী লীগ) কার্যক্রম নেই, তাই আপাতত তিনি খেলাকে অগ্রাধিকার দিচ্ছেন। তবে দলীয় কার্যক্রম শুরু হলে তিনি রাজনীতিতে ফেরার পরিকল্পনা রাখছেন।

দেশে ফেরার প্রসঙ্গে সাকিব জানান, অতি দ্রুত সব আইনি জটিলতা কাটিয়ে তিনি দেশে ফিরবেন। এদিকে, বর্তমান সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আইনি বাধা কাটিয়ে উঠলে সাকিবকে দেশে স্বাগত জানানো হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই রাজনীতিতে প্রবেশ করেন সাকিব। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি দেশে ফেরেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com