শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

কাবরেরার বিদায়: বাংলাদেশ ফুটবলে নতুন অধ্যায়ের শুরু

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্প্যানিশ হেড কোচ হাভিয়ের কাবরেরা-র সঙ্গে আর নতুন কোনো চুক্তি করবে না। চার বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের দায়িত্বে থাকা কাবরেরা এ সময়ে তেমন কোনো উল্লেখযোগ্য সাফল্য দিতে পারেননি।

বাফুফের জাতীয় দল কমিটির সদস্য ও মিডিয়া কমিটি চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, গত এক বছরেরও বেশি সময় ধরে কোচের বিদায়ের দাবি উঠছিল। শনিবার (৪ এপ্রিল) এক মতবিনিময় সভায় তিনি নিশ্চিত করেন, কাবরেরার বর্তমান চুক্তি ৩০ এপ্রিল শেষ হবে।

তিনি বলেন, এই সময়ের মধ্যে আমরা জাতীয় দলের জন্য নতুন একজন যোগ্য হেড কোচ খুঁজে বের করব।

চেয়ারম্যান আরও বলেন, কাবরেরার কাছে এখনো সুযোগ আছে। যদি তিনি চাই, তবে আবারও আবেদন করতে পারেন। তবে নতুন করে নিয়োগের আগে সাক্ষাৎকার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

তিনি জানান, জুনের প্রথম দিকে বাংলাদেশ মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। নতুন কোচ আসলে সময় পাবেন মাত্র এক মাস। এছাড়া, জাতীয় দলের হেড কোচের সঙ্গে গোলরক্ষক কোচও নেওয়া হবে এবং বাফুফে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিতে চাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com