ইরানের আকাশসীমায় বিধ্বস্ত হওয়া একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান এর ক্রু সদস্যদের উদ্ধারের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স একটি কঠিন ও ঝুঁকিপূর্ণ অভিযান চালাচ্ছে। বিমানটি শুক্রবার (৩ এপ্রিল) রাতে বিধ্বস্ত হয়।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, এফ-১৫ এর এক পাইলটকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। তবে বিমানটির দ্বিতীয় ক্রু সদস্য এখনও খুঁজে পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, দ্বিতীয় ক্রুকে উদ্ধার করতে মার্কিন স্পেশাল ফোর্স ইরানের অভ্যন্তরে গভীর এলাকায় অভিযান চালাচ্ছে। অভিযানের সময় দুটি মার্কিন যুদ্ধবিমান ইরানের হামলার মুখোমুখি হয়। এর মধ্যে এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমান হামলার শিকার হলে, এর পাইলট সাগরে ঝাঁপ দেন এবং পরে নিরাপদে উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন দুটি যুদ্ধবিমানে ছোট বন্দুকের গুলি চালানো হয়, এতে কয়েকজন ক্রু আহত হলেও বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।