সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

জ্বালানি সাশ্রয়ে সারাদেশের দোকানপাট ও শপিং সেন্টার খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

দেশে জ্বালানি সংকটের কারনে দোকানপাট ও শপিংমল বন্ধের পূর্বনির্ধারিত সময়সীমায় সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল আজহা ও পহেলা বৈশাখ উপলক্ষে এবং দোকান মালিক ও সমিতির নেতাদের পুনর্বিবেচনার অনুরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সময়সীমা আরও এক ঘণ্টা বাড়িয়েছেন। আজ (৫ এপ্রিল) থেকেই এই নতুন সময়সূচি কার্যকর করা হবে।

এর আগে শনিবার (৪ এপ্রিল) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠককালে ব্যবসায়ীরা বলেন, প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকানপাট খুলা হবে এবং সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা চলবে।

উল্লেখ্য, এর আগে গত (৩রা এপ্রিল) মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ অনিশ্চয়তা ও দামের ওঠানামা মোকাবিলায় দেশের সব ধরনের মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। জরুরি প্রয়োজনে খাবারের দোকান ও ওষুধের দোকানসহ প্রয়োজনীয় সেবা এ সিদ্ধান্তের বাইরে থাকবে বলে জানানো হয়েছিল। এবং সরকারি ও বেসরকারি সব অফিসের সময়সীমা সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com