প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। নেতারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, এবং হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ছিলেন সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। মহানগর সার্বজনীন পূজা কমিটির প্রতিনিধিত্ব করছিলেন সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল। এছাড়া অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও তপন মজুমদার প্রমুখ নেতারা সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।