রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে এআই পরামর্শে কিশোরের হাতে মা হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৬ Time View

যুক্তরাজ্যে ১৮ বছর বয়সী ট্রিস্টান রবার্ট নামের এক কিশোর এআই প্ল্যাটফর্মের পরামর্শ অনুযায়ী নিজের মা অ্যাঞ্জেলা শেলিসকে (৪৫) হত্যার দায়ে দণ্ডিত হয়েছেন।

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৩ অক্টোবর উত্তর ওয়েলসে ট্রিস্টান তার মাকে একটি ভারী স্লেজহ্যামার দিয়ে আঘাত করে হত্যা করেন।

গত বুধবার (২৫ মার্চ) মোল্ড ক্রাউন কোর্টে রায় ঘোষণা করা হয়, ট্রিস্টানকে ন্যূনতম ২২ বছর ৬ মাস কারাভোগ করতে হবে। আদালতে জানা যায়, হত্যার পরিকল্পনায় ট্রিস্টান “ডিপসিক” নামের একটি এআই সার্চ ইঞ্জিনের সহায়তা নিয়েছিলেন। এআই-এর কাছ থেকে তিনি জানতে চেয়েছিলেন, হাতুড়ি না ছুরি কোনটি বেশি কার্যকর এবং হত্যার পর রক্ত-দাগ মুছে ফেলার পদ্ধতি।

তদন্তে দেখা গেছে, ট্রিস্টান তিন সপ্তাহ ধরে হত্যার পরিকল্পনা করেছিল। হত্যার রাতের পুরো ঘটনাপ্রবাহ রাত ১১টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত চলেছিল এবং এটি তিনি ডিক্টাফোনে রেকর্ড করেছিলেন। হত্যার পর তিনি শেলিসকে ঝোপের আড়ালে লুকিয়ে রাখেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যান্ড্রু থমাস জানিয়েছেন, হত্যাকাণ্ড পরিকল্পিত ছিল। আদালতে কান্নায় ভেঙে পড়েন নিহতের বড় ছেলে ইথান রবার্ট, এবং বলেন, মা ট্রিস্টানকে প্রাণ দিয়ে ভালোবাসতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com