রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

নিজ জেলা পাবনায় চার দিনের সরকারি সফরে রাষ্ট্রপতি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪ Time View

নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো নিজের জেলা পাবনায় সরকারি সফরে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে হেলিকপ্টারযোগে অবতরণ করেন রাষ্ট্রপতি। পরে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।

রাষ্ট্রপতির এই সফরটি চারদিনব্যাপী। শনিবার রাতটি তিনি সার্কিট হাউসে কাটাবেন। রোববার সকালেই আরিফপুর সদর কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সোমবার (৩০ মার্চ) সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। একই দিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকায় নিজ বাসভবনে সময় কাটানোর ব্যবস্থা করা হয়েছে। পরেরদিন সকালেই পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেসব এলাকায় তিনি উপস্থিত হবেন, সেখানে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ স্তরে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com