বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে বাংলাদেশের জাহাজসহ ৬ দেশের নিরাপদ চলাচলের নিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪ Time View

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে বাংলাদেশের জাহাজসহ মোট ৬ দেশের বাণিজ্যিক জাহাজকে কখনও হামলার মুখে পড়তে হবে না। বাকি পাঁচ দেশ হলো ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান এবং ইরাক।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালিতে চলাচল পুরোপুরি বন্ধ হয়নি; জাহাজ চলাচল নিয়ন্ত্রণের আওতায় রয়েছে। ইরান ইতোমধ্যে এসব দেশের সঙ্গে সমন্বয় করে চলার বিষয়ে চুক্তি করেছে। তিনি জানান, এই ছয় দেশের জাহাজ সবসময়, এমনকি যুদ্ধে থেকেও, নিরাপদভাবে প্রণালি ব্যবহার করতে পারবে।

তবে হরমুজে প্রবেশের আগে অবশ্যই ইরানের সামুদ্রিক চলাচল কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি, ইরানি পার্লামেন্ট একটি আইন প্রণয়ন করেছে, যা অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্যপথ ব্যবহারকারী সব বিদেশি জাহাজকে টোল দিতে হবে। আইনের খসড়া তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বব্যাপী তেলের প্রায় এক পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন হয়। ইরান পূর্বে জানিয়েছিল, অবরোধ শুধুমাত্র যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলোর ওপর প্রযোজ্য হবে, আর ‘মিত্র’ দেশগুলোর জাহাজ চলাচলে বাধা থাকবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com