নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শপথ গ্রহণের একদিন পর, গত বছরের জেন-জি বিক্ষোভ দমনকাণ্ডের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) ভোরে কাঠমান্ডু ভ্যালি পুলিশ তাদের নিজ নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারির পুরো প্রক্রিয়া নেপালের বিশেষ আদালতের সাবেক বিচারক গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ অনুযায়ী আইনানুগভাবে সম্পন্ন হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে কে পি শর্মা অলি’র সরকারকে লক্ষ্য করে বিশাল জেন-জি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। ওই বিক্ষোভ দমন করতে সাবেক প্রধানমন্ত্রী কড়াকড়ি নির্দেশ দিয়েছিলেন, যখন রমেশ লেখক তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।
গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নবনির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরং লিখেছেন, “এটি প্রতিশোধ নয়, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন। ন্যায়বিচার শুরু হয়েছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।