বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬ Time View

দেশের সাত জেলায় দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে পরবর্তী কয়েক ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া বেশিরভাগ সময় শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে হালকা বাতাস বইতে পারে।

এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, পাশাপাশি রাতের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com