সরকার স্পট মার্কেট থেকে আরও দুটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছে। যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার কোম্পানি এ সরবরাহের দায়িত্ব পেয়েছে।
বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়।
এক কার্গোতে থাকে ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি। প্রতি এমএমবিটিইউর দাম পড়েছে ১৯.৭৭ মার্কিন ডলার। দুই কার্গোর মোট ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ৬৬৬ কোটি ৭৯ লাখ টাকা।
প্রথম কার্গো ২৪-২৫ এপ্রিল এবং দ্বিতীয়টি ২৭-২৮ এপ্রিল দেশে পৌঁছাবে। আগেরবারের ক্রয় কমিটিতে অনুমোদিত এক কার্গোর দাম ছিল ২১.৫৮ ডলার প্রতি এমএমবিটিইউ। গত বছরের ৯ ডিসেম্বর একই কোম্পানি থেকে এলএনজি আনার সময় প্রতি এমএমবিটিইউর দাম ছিল ১০.৩৭ ডলার।