৭০ বছর বয়সে ইরানের সাবেক আয়াতুল্লাহ আলি খামেনির রাজনৈতিক উপদেষ্টা ও ঘনিষ্ঠ সহযোগী আলী শামখানি মৃত্যুবরণ করেছেন।
শনিবার (১৫ মার্চ) রাজধানী তেহরানের উত্তর অংশের ইমামজাদে সালেহ মাজারে তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মাজারের আঙ্গিনায় তার দাফন সম্পন্ন হয়।
২০২৫ সালে সাবেক রেভল্যুশনারি গার্ড কমান্ডার আলী শামখানিকে প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিয়োগ করেছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি। ইরান-ইসরায়েল সংঘর্ষের পর এই দায়িত্বে নিয়োজিত হওয়ার সময় তেহরানে ইসরায়েলের হামলায় তিনি অবিশ্বাস্যভাবে বেঁচে ফিরেন এবং এরপরই ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।
গত ২৮ ফেব্রুয়ারি, তেহরানে চালানো মার্কিন-ইসরায়েল যৌথ অভিযানে সর্বোচ্চ নেতার সঙ্গে তিনি নিহত হন।