ইরানের হামলার প্রেক্ষাপটে আইসিসির কাতার বৈঠক স্থগিত

Posted by

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানের হামলার কারণে পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যের আকাশসীমা এখনও পুরোপুরি নিরাপদ নয়। এই পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাতারে নির্ধারিত তিন দিনের বৈঠক স্থগিত করা হয়েছে। বৈঠকটি ২৫–২৭ মার্চের মধ্যে দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ক্রিকবাজ ওয়েবসাইট জানিয়েছে, পরবর্তী সভা ঠিক কবে অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, এটি এপ্রিলে অনুষ্ঠিত হতে পারে। শনিবার (৭ মার্চ) আইসিসি আনুষ্ঠানিকভাবে সদস্য দেশগুলোকে বৈঠক স্থগিতের বিষয়টি জানিয়েছে।

রোববার (৮ মার্চ) আহমেদাবাদে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড।

আইসিসি বোর্ডের পরিচালক, প্রধান নির্বাহী, কমিটির সদস্য এবং সিনিয়র কর্মকর্তারা এই বৈঠকে ‘চলমান বর্ষপঞ্জিকার কার্যপ্রণালী, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা’ নিয়ে আলোচনা করার কথা ছিল।

আইসিসির এক সূত্র জানিয়েছে, আইসিসির সমর্থন ও সহযোগিতায় কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং অলিম্পিক কমিটির সঙ্গে মিলিয়ে সাম্প্রতিক বছরগুলোতে ক্রিকেটের বিস্তার দ্রুত বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি আইসিসি দোহায় বৈঠক আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *