বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

ঈদের পর অনুষ্ঠিত হবে ‘অমর একুশে’ বই মেলা ২০২৬

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ Time View

২০২৬ সালের অমর একুশে বইমেলা নিয়ে চার দফা দাবি করেছেন দেশের প্রকাশকেরা। জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলন দাবি গুলো তুলে ধরে আয়োজকেরা বলেন, বইমেলা পিছিয়ে দেওয়ার দাবিটি দেশের প্রায় সব প্রকাশকদের।

সংবাদ সম্মেলনে প্রকাশকেরা জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমি ২০ ফেব্রুয়ারি তে ‘অমর একুশে বইমেলা ২০২৬’ শুরু হবে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আজ সোমবার এই সম্মেলনে প্রকাশকেরা বইমেলা শুরুর তারিখ ২০ ফেব্রুয়ারি থেকে পরিবর্তন করে পবিত্র ঈদুল ফিতরের পরে নেওয়ার দাবি জানান। তাঁরা জানান, এই দাবি দেশের সংখ্যাগরিষ্ঠ প্রকাশকদের।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন, আদর্শ প্রকাশনার স্বত্বাধিকারী মাহাবুব রাহমান, অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, অনন্যা প্রকাশকের স্বত্বাধিকারী মনিরুল হক, প্রথমা প্রকাশনের পান্ডুলিপি সমন্বয়ক মোবারক হোসেন, কাকলি প্রকাশনার স্বত্বাধিকারী নাসির আহমেদ, হৃদম প্রকাশনা সংস্থার গফুর হোসেন, বাপুসের সাবেক সভাপতি আলমগীর শিকদার প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন বলেন, ৯ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং সংখ্যাগরিষ্ঠ প্রকাশকের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের বইমেলা পবিত্র ঈদুল ফিতরের পর আয়োজনের ঘোষণা দিতে হবে। এ ছাড়া প্রকাশকদের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা বিবেচনায় স্টল ভাড়া মওকুফ ও সরকারি খরচে স্টলের সম্পূর্ণ কাঠামো তৈরি করে দেওয়ার দাবি জানান প্রকাশকেরা। বই কিনতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে পহেলা বৈশাখের মতো বিশেষ ‘বই-ভাতা’, প্রণোদনা চালু ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে সরকারের বই ক্রয় নীতি সংস্কারেরও দাবি জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে প্রকাশকেরা আরও জানান, ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন করা হলে তাঁদের ত্রিমুখী সংকটে পড়তে হবে। এসব সংকটের মধ্যে রয়েছে অর্থনৈতিক ও বাণিজ্যিক বাস্তবতা, লজিস্টিক ও নির্বাচনকালীন সংকট এবং মানবিক ও ধর্মীয় বাস্তবতা।

মেলার সূচি রমজানের মধ্যে হওয়ায় প্রকাশকদের ব্যবসায়িক ঝুঁকি রয়েছে। তাই ফেব্রুয়ারির মেলায় অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে ৩১ জন প্রকাশক। আর ১৫২ জন প্রকাশক মেলায় অংশগ্রহণ করার বিষয়ে একেবারেই অনিচ্ছুক।

সংবাদ সম্মেলন শেষে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি জমা দেওয়ার কথাও জানান আয়োজকেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com