বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, ১৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬ Time View

উত্তর কলম্বিয়ায় বুধবার (২৮ জানুয়ারি) একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আরোহী ১৫ জনের সবাই নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা সাতেনা দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।

উড়োজাহাজটি কুকুতা শহর থেকে ১৩ জন যাত্রী ও ২ জন ক্রু নিয়ে ওকানার উদ্দেশ্যে যাত্রা করেছিল। দুই শহরের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। ফ্লাইট এনএসই ৮৮৪৯ স্থানীয় সময় সকাল ১২:০৫ (জিএমটি ১৭:০৫) ওকানায় অবতরণের কথা ছিল, তবে অবতরণের ঠিক ১১ মিনিট আগে এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

উড়োজাহাজটির ধ্বংসাবশেষ ইতিমধ্যেই পার্বত্য অঞ্চলে পাওয়া গেছে। নিখোঁজের খবর পাওয়া মাত্রই পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়, যেখানে কলম্বিয়ার সশস্ত্র বাহিনী সরাসরি সহযোগিতা করছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, যাত্রীদের মধ্যে ছিলেন দেশটির আইনপ্রণেতা দিও কুইনতেরো আমায়া এবং আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com