বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪ Time View

প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ শেষ করার লক্ষ্যে দু’পক্ষের আলোচনার কয়েক দিনের মধ্যেই ইউক্রেনে রুশ বাহিনীর রাতভর ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং জ্বালানি অবকাঠামো ও একটি যাত্রীবাহী ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে প্রায় ২০০ যাত্রী বহনকারী ট্রেনের বগিতে ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিদেঙ্কো।

এ বিষয়ে এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ট্রেনের বগিতে বেসামরিক নাগরিকদের হত্যার কোনো সামরিক যুক্তি নেই এবং এমনটি হতে পারে না।’

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতে গত সপ্তাহে রুশ-ইউক্রেনীয় আলোচনার পরও জ্বালানি অবকাঠামোয় প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। তীব্র শীতে বিদ্যুৎহীন হয়ে পড়ছেন বহু ইউক্রেনীয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com