বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

তুষারঝড় ও তীব্র শীতে যুক্তরাষ্ট্রে ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪ Time View

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তুষারঝড় এবং ভয়াবহ শীতের দাপটে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এপি’র বরাতে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, নর্থ ক্যারোলাইনা, আরাকানসাস, কানসাসসহ, ম্যাসাচুসেটস, টেনেসিসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসছে মৃত্যুর খবর। নিউইয়র্ক অঙ্গরাজ্যর রাজধানী নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, তার শহরে গত ২ দিনে ৫ জনের মৃত্যু হয়েছে।

উত্তর মেরু থেকে প্রবাহিত শীতল বাতাসের কারণে চলতি সপ্তাহের শুরু থেকে যুক্তরাষ্ট্রে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। দেশটির দুই তৃতীয়াংশ এলাকা বর্তমানে পুরু তুষারস্তরের নিচে চাপা পড়েছে। মার্কিন আবহাওয়া দপ্তর দেশের ২০ কোটিরও বেশি মানুষের জন্য ‘কোল্ড অ্যালার্ট’ জারি করেছে। দেশিটির মোট জনসংখ্যা ৩৪ কোটি ৮৬ লাখের কিছু বেশি।

এদিকে ঝড়ো আবহাওয়া ও তীব্র শীতের কারণে হঠাৎ বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অচল হয়ে পড়েছে। এর ফলে বিদ্যুৎ সরবরাহে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎ পরিষেবা পর্যবেক্ষণ সংস্থা পাওয়ার আউটেজ ডটকমের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে ৬ লাখ ৭০ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com