বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

ভারতে খেলতে আইসিসির শর্ত প্রত্যাখ্যান করলেন আসিফ নজরুল

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩০ Time View

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আইসিসির কোনো অযৌক্তিক শর্ত মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এ ছাড়া তিনি বলেন, এর আগে এমন উদাহরণ আছে। পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। খুবই যৌক্তিক কারণে আমরা ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। আমাদের ওপর অযৌক্তিক চাপ তৈরি করে ভারতে খেলতে আমাদের বাধ্য করা যাবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে তার বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে এমন আনুষ্ঠানিকভাবে কিছু শুনিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com