বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

বাংলাদেশ ইস্যুতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩০ Time View

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার এই ইস্যুতে বাংলাদেশের পাশে শক্তভাবে দাঁড়াল পাকিস্তান। বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এ নির্দেশ দিয়েছেন।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের সব ধরনের প্রস্তুতি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পিসিবি। বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি সম্মানজনক কোনো সমাধান না করতে পারে, তবে পাকিস্তানও টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে। শুধু তাই নয়, শেষ পর্যন্ত পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ না নেয় সেজন্য টিম ম্যানেজমেন্টকে একটি বিকল্প পরিকল্পনা তৈরি রাখতে বলা হয়েছে।

এর আগে গত ১১ জানুয়ারি পিসিবি জানিয়েছিল, শ্রীলঙ্কার ভেন্যু যদি কোনো কারণে পাওয়া না যায়, তবে তারা বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে প্রস্তুত। পাকিস্তানের ভেন্যুগুলো বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে দাবি করেছে পিসিবি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com