বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ Time View

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডজুড়ে একাধিক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার প্রতিবাদে শনিবারই (১৭ জানুয়ারি) এই কর্মসূচির আয়োজন করা হয়। ডেনিশ অঞ্চল গ্রিনল্যান্ড দখলের চাপের বিরুদ্ধে এ দিন  হাজার হাজার মানুষ কোপেনহেগেনের রাস্তায় নেমে বিক্ষোভ করে।

কোপেনহেগেনে বিক্ষোভকারীরা গ্রিনল্যান্ডের পক্ষে নানা স্লোগান দেন। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘গ্রিনল্যান্ড থেকে হাত সরাও’ ও ‘গ্রিনল্যান্ড গ্রীনল্যান্ডিয়াদের জন্য’।

ডেনমার্কে বসবাসরত গ্রিনল্যান্ডবাসীদের সংগঠন উআগুত তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এই বিক্ষোভের মূল উদ্দেশ্য হলো– গ্রিনল্যান্ডের গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারকে সম্মান করার বিষয়ে একটি স্পষ্ট ও ঐক্যবদ্ধ বার্তা দেওয়া।

গ্রিনল্যান্ডের রাজনীতিবিদ এরিক জেনসেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের একসঙ্গে থাকা এবং তা বিশ্ববাসীর সামনে দেখানো খুব গুরুত্বপূর্ণ। আমারা দেখাতে চাই, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, আমরা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হতে চাই না এবং যুক্তরাষ্ট্রের দ্বারা অধিগ্রহণও মেনে নেব না।’

এদিকে, ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি জানান, গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিরোধিতা করায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন এ শুল্ক কার্যকর হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com