সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

বগুড়ায় জামায়াতের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ।

সাজেদুল ইসলাম রাসেল।বগুড়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২৫ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার কার্যালয়ে মঙ্গলবার বগুড়া পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ফুটবল দলের কর্মকর্তাদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করেন। এ সময় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস সালাম তুহিন, প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি এনামুল হক রানা, সেক্রেটারি আব্দুল হাদী সফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, “ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে সৎ ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করা সম্ভব। আমাদের যুবরা সমাজ পরিবর্তনের মূল শক্তি।

আগামী ২২ আগস্ট থেকে শুরু হচ্ছে “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট-২০২৫”, যেখানে ৪০টি দল অংশ নেবে। প্রতিটি ভেন্যুর জন্য ফুটবল, গোলবার নেট ও অন্যান্য প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সরবরাহ করা হয়েছে। আয়োজকরা আশা করছেন, এই আয়োজন তরুণদের ক্রীড়ামুখী করে সামাজিক অশুভ প্রভাব থেকে দূরে রাখতে সাহায্য করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com