সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা পরিকল্পিত অভিযোগ বিএনপির

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৪০ Time View

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সমর্থকরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধ্বংস করার লক্ষ্যে পরিকল্পিতভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শান্তিপূর্ণ সভায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের পরিকল্পিত হামলায় চারজন নিহত হওয়ায় তারা গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, এনসিপি ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ কারণেই পতিত শেখ হাসিনার সমর্থকরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংসের অপচেষ্টায় সমাবেশে হামলা চালিয়েছে। এই হামলার জেরে সরকার ১৪৪ ধারা ও কারফিউ জারি করতে বাধ্য হয়েছে, যা প্রমাণ করে সরকারের অযোগ্যতা ও গণতন্ত্র ধ্বংসের নীলনকশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com