রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

কোহলির বিদায়ে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৪৭ Time View

ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলেন না বিরাট কোহলি। নিজের সিদ্ধান্ত মতো টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। রোহিত শর্মার পথ ধরে এবার সাদা পোশাকের ক্রিকেটে পথচলা থামালেন সাবেক এই অধিনায়ক।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ১৪ বছরের পথচলার প্রসঙ্গ নিয়ে তিনি লিখেন, ১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পড়েছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে , আমাকে তৈরি করেছে , আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করবো।

কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর তাকে নিয়ে আবেগ-ঘন বার্তা দিয়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ ও সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর এক্সে এক পোস্টে কোহলির ছবি দিয়ে লিখেছেন, সিংহের মতো আবেগপ্রবণ একজন মানুষ। তোমাকে অনেক মিস করবো আমরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com