শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

ভারতীয় হাইকমিশনারের সাথে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে বাফুফে সভাপতির বৈঠক

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৩৪ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

২৫শে মার্চ আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের শিলংয়ে। বাংলাদেশ-ভারত এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে আজ সোমবার (৩রা মার্চ) বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

মূল আলোচ্য বিষয় ছিল এশিয়ান কাপ বাছাইয়ের দুই দেশের মধ্যকার ম্যাচ। পাশাপাশি ফুটবলের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং খেলাধূলার মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও প্রসারিত করার ব্যাপারেও দুই পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। এ সময় বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিমও উপস্থিত ছিলেন। বাংলাদেশ দল ৫ই মার্চ সৌদি অনুশীলন ক্যাম্পের জন্য সৌদির উদ্দেশ্যে রওনা দিবে, আবার ১৮ মার্চ ঢাকায় ফিরবে। এরপর ২০ বা ২১ মার্চ ভারতের শিলংএ যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com