রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

হরিণাকুন্ডুতে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ Time View

বিশ্বের সাথে তাল মিলিয়ে যথাযথ মর্যাদায় ঝিনাইদহের হরিণাকুন্ডে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে স্থানীয় ইশারাভাষী কল্যাণ সংস্থা। অনুষ্ঠানটি সংগঠনটির প্রাক্তন সভাপতি আলমগীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ কর্তৃক এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ। বিশ্বজুড়ে প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতার প্রসার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা এবং উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়।

দোয়েল চত্ত্বরের সামনে র‍্যালি


দিবসটি উপলক্ষে একটি র‍্যালি সমাজসেবা অফিসের সামনে থেকে একতারা মোড় প্রদর্শিত হয়ে উপজেলা দোয়েল চত্ত্বরে গিয়ে শেষ হয়। আলোচনা সভা ও র‍্যালিতে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com