সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

নেইমারের হাত এড়ালেন থিয়াগো মেন্দেস

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১ Time View

ব্রাজিলিয়ান ফুটবলে আবারও আলোচনায় এসেছে নেইমার ও থিয়াগো মেন্দেসের পুরোনো দ্বন্দ্ব। সম্প্রতি একটি ম্যাচে মুখোমুখি হন ব্রাজিলের এই দুই তারকা। ম্যাচ শুরুর আগে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরেই নতুন করে শুরু হয়েছে আলোচনা।

ম্যাচের আগে সৌজন্যতা বিনিময়ের জন্য থিয়াগো মেন্দেসের দিকে হাত বাড়িয়ে দেন নেইমার। তবে মেন্দেস সেই হাত মেলাননি। বরং ইচ্ছাকৃতভাবেই নেইমারের বাড়ানো হাত এড়িয়ে যান তিনি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা।

এ ঘটনায় নেইমারের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকেও প্রতিক্রিয়া জানানো হয়। সেখানে দেওয়া হয় একটি দুঃখের ইমোজি। ফলে বিষয়টি নিয়ে সমর্থকদের মধ্যে আরও কৌতূহল তৈরি হয়।

মেন্দেসের এমন আচরণ নতুন করে সামনে নিয়ে এসেছে দুই ব্রাজিলিয়ান তারকার দীর্ঘদিনের পুরোনো দ্বন্দ্ব। ২০২০ সালে এই বিরোধের শুরু। তখন নেইমার খেলছিলেন ফরাসি ক্লাব পিএসজিতে, আর মেন্দেস ছিলেন লিওঁর হয়ে মাঠে।

দুই দলের এক ম্যাচে নেইমারের গোড়ালিতে গুরুতর চোটের ঘটনায় মেন্দেস লাল কার্ড দেখেছিলেন। ম্যাচের পর ওই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবে সময় পেরিয়ে গেলেও সেই ঘটনার রেশ পুরোপুরি কাটেনি বলেই মনে করছেন ফুটবলপ্রেমীরা।

এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্রাজিলিয়ান ফুটবলে আবারও মুখোমুখি হন নেইমার ও মেন্দেস। ওই ম্যাচে নেইমারের করা একটি ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে থিয়াগোর হাত নেইমারের মুখে লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি।

পুরোনো সেই দ্বন্দ্বের পর এবার ম্যাচ শুরুর আগেই নেইমারের বাড়ানো হাতে মেন্দেসের সাড়া না দেওয়ার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ফলে দুই তারকার সম্পর্ক নিয়ে আবারও সরব হয়েছেন ফুটবল সমর্থকেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com