সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

বাবার শেষকৃত্যেও পিছু ছাড়েনি ক্যামেরা, মেসির আইনি পদক্ষেপের প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২ Time View

আর্জেন্টিনার রোজারিওতে পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে লিওনেল মেসির বাবা হোর্হে মেসির শেষকৃত্য। পরিবারের জন্য অত্যন্ত কঠিন এই সময়েও গোপনীয়তা রক্ষা করা যায়নি বলে অভিযোগ উঠেছে। শেষকৃত্যের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের ক্যামেরা এবং ড্রোন দিয়ে মেসি ও তাঁর পরিবারের ছবি-ভিডিও ধারণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। এ ঘটনায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে মেসির আইনি দল।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত শনিবার (৮ আগস্ট) ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর স্ত্রী ও সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে রোজারিও পৌঁছান বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

পরিবারের ব্যক্তিগত শোকের বিষয়টি বিবেচনায় নিয়ে কবরস্থানে শনিবার থেকেই সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে সেখানে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা।

তবে অভিযোগ রয়েছে, নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও আর্জেন্টিনার কয়েকটি টেলিভিশন চ্যানেল আকাশপথে ড্রোন উড়িয়ে মেসি ও তাঁর পরিবারের সদস্যদের ছবি এবং ভিডিও ধারণের চেষ্টা করে। এতে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছে মেসির পক্ষ।

ঘটনা জানাজানি হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে কবরস্থান এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করে সান্তা ফে পুলিশ। পরিবারের শোকের মুহূর্তে গণমাধ্যমের এমন আচরণ নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে সমালোচনা।

মেসির আইনি দল জানিয়েছে, ব্যক্তিগত শোকের সময় পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

বাবার মৃত্যুতে শোকাহত মেসি ও তাঁর পরিবারের জন্য এমন পরিস্থিতি নিঃসন্দেহে আরও বেদনাদায়ক হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে শেষ পর্যন্ত কতটা কঠোর আইনি পদক্ষেপ নেয় মেসির পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com