বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

লাল-সবুজের আগে নীল-সাদার লড়াই, হামজা-ফারহান মুখোমুখি ইংল্যান্ডে

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আসছে বিশেষ এক মুহূর্ত। জাতীয় দলের লাল-সবুজ জার্সিতে একসঙ্গে মাঠে নামার আগে ক্লাবের হয়ে একে অপরের প্রতিপক্ষ হতে যাচ্ছেন হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ।

আগামী ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১২টায় ইংল্যান্ডের কিং পাওয়ার স্টেডিয়ামে ইএফএল ট্রফির ম্যাচে মুখোমুখি হবে লেস্টার সিটি ও ফুলহ্যাম অনূর্ধ্ব-২১ দল। লেস্টারের হয়ে খেলবেন অভিজ্ঞ মিডফিল্ডার হামজা চৌধুরী, অন্যদিকে ফুলহ্যামের আক্রমণভাগে দেখা যাবে তরুণ প্রতিভা ফারহান আলী ওয়াহিদকে।

একই দেশের দুই ফুটবলারের এই লড়াই ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে বাংলাদেশের সমর্থকদের মধ্যে। ক্লাবের জার্সিতে দুজনই চাইবেন নিজ নিজ দলের জয় নিশ্চিত করতে।

ফুলহ্যামের বয়সভিত্তিক দলে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় এসেছেন ফারহান। তার গতি ও আক্রমণাত্মক খেলার ধরন তাকে বাংলাদেশের ভবিষ্যতের অন্যতম সম্ভাবনাময় ফুটবলার হিসেবে তুলে ধরছে।

অন্যদিকে, ইংলিশ ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও এফএ কাপ জয়ের কৃতিত্ব রয়েছে হামজার। জাতীয় দলে যোগ দেওয়ার পর মাঝমাঠে তার উপস্থিতি বাংলাদেশের খেলায় যোগ করেছে নতুন মাত্রা।

অর্থাৎ, লাল-সবুজের সতীর্থ হওয়ার আগে ইংল্যান্ডের মাঠে দুই বাংলাদেশির লড়াই দেখার অপেক্ষায় এখন ফুটবল ভক্তরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com