মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

আম্পায়ার সৈকতের পদত্যাগে সায় দিল বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

দীর্ঘ এক বছর পর আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, ২০২৫ সালের ২১ এপ্রিল ঢাকা লিগ চলাকালীন সময়ে বিসিবির চুক্তি থেকে সরে যেতে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সৈকত। তবে সে সময় তার পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি। বরং পরবর্তী এক বছর তাকে নিয়মিত বেতন দেওয়া হয়েছে।

অবশেষে ২০২৬ সালে এসে কার্যকর করা হয়েছে সৈকতের পদত্যাগ। এ বিষয়ে শরফুদ্দৌলা সৈকত জানিয়েছেন, তিনি কোনো চুক্তির আওতায় থাকতে চান না। তবে দেশে নিয়মিত আম্পায়ারিং চালিয়ে যেতে আগ্রহী তিনি।

বর্তমানে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com