সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

ব্রাজিলে বন্দুক হামলায় ১৫ বছর বয়সী ফুটবলার নিহত

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

ব্রাজিলে একটি প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে বন্দুকধারীদের গুলিতে মিকায়েল লিয়েন্দ্রো নামে ১৫ বছর বয়সী এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দেশটির আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেও শহরের দক্ষিণাঞ্চলের পন্তাল দা বাররা এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাজিলের ক্রীড়া সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানিয়েছে, ম্যাচে অংশ নেওয়ার সময় বন্দুকধারীদের হামলার শিকার হন মিকায়েল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর ব্রাজিলের সিভিল পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মিকায়েল হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন না। বন্দুকধারীদের ছোড়া গুলি ভুলবশত তার শরীরে লাগে।

চলতি বছরের প্রথমার্ধে সাও পাওলোর বয়সভিত্তিক দলের হয়ে খেলে কোপা ফিক্টর শিরোপা জিতেছিলেন মিকায়েল। এরপর নিজ শহরে ফিরে সিএসএ ক্লাবের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে অনুশীলন শুরু করেন তিনি।

তরুণ এই ফুটবলারের মৃত্যুতে শোক জানিয়েছে সাও পাওলো ক্লাব। এক বিবৃতিতে মিকায়েলের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

পুলিশের প্রাথমিক ধারণা, মাদক পাচারকারী চক্রগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে এ হামলা হয়ে থাকতে পারে। এ ঘটনায় মিকায়েল ছাড়াও আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com