বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ফিফার পরিকল্পনায় ক্ষুব্ধ উয়েফা, বয়কটের হুমকি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৯ Time View

ফিফা বিশ্বকাপসহ সংস্থাটির বড় বড় টুর্নামেন্ট বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। জানা গেছে, ফিফা এই পরিকল্পনা থেকে সরে না এলে বিশ্বকাপ বয়কটের মতো কঠোর পদক্ষেপের কথাও বিবেচনা করতে পারে উয়েফার ৫৫ সদস্য দেশ।

ফিফা মূলত বিশ্বকাপসহ নিজেদের বিভিন্ন টুর্নামেন্ট পরিচালনার জন্য নতুন একটি বাণিজ্যিক অঙ্গপ্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) গঠনের পরিকল্পনা করছে। ফিফার দাবি, এই উদ্যোগের মাধ্যমে পাওয়া বিপুল অর্থ বিশ্বজুড়ে বিভিন্ন ফুটবল অ্যাসোসিয়েশনের উন্নয়ন কাজে ব্যয় করা সম্ভব হবে।

তবে ফিফার এই পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া জানায় উয়েফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির আশঙ্কা, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে ফুটবলের নিয়ন্ত্রণ কাঠামোর বড় একটি অংশ বেসরকারি স্বত্বাধিকারীদের হাতে চলে যেতে পারে।

এদিকে ফিফার পরিকল্পনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রস্তাব তৈরির আগে তাদের কোনো মতামত নেওয়া হয়নি।

এ পরিস্থিতিতে একটি ভার্চুয়াল জরুরি বৈঠকের ডাক দিয়েছে উয়েফা। ধারণা করা হচ্ছে, বৈঠকে ফিফার পরিকল্পনার বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। এমনকি ফিফার টুর্নামেন্ট বয়কটের বিষয়টিও আলোচনার টেবিলে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com