বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

বাংলাদেশকে খুব মিস করি, দ্রুতই ফিরতে চাই: সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৮ Time View

নিজ দেশ থেকে দূরে থাকলেও ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে তিনি শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন। এই টুর্নামেন্ট চলাকালেই নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল) থেকেও ডাক পেয়েছেন তিনি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এলপিএল শেষ করেই নেপালে খেলতে যাবেন এই তারকা অলরাউন্ডার।

দীর্ঘদিন ধরেই দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন সাকিব। ফলে জাতীয় দলের পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেটেও অনেক দিন ধরে দেখা যাচ্ছে না তাকে। নানা কারণে এখনও দেশে ফেরা হয়নি তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর সাকিবের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত সে বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানান, বিসিবির সভাপতি হওয়ার পর তামিম ইকবালের সঙ্গে তার একবার কথা হয়েছে। তবে সেই আলোচনা ছিল মূলত ক্যাপ্টেনস কার্ড–সংক্রান্ত একটি বিষয় নিয়ে।

সাক্ষাৎকারে সাকিবকে প্রশ্ন করা হয়, তিনি ও তার পরিবার বাংলাদেশকে কতটা মিস করেন এবং নিকট ভবিষ্যতে দেশে ফেরার কোনো সম্ভাবনা আছে কি না।

জবাবে সাকিব বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমরা সবাই বাংলাদেশকে খুব মিস করি। দেশে ফেরার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী। আশা করছি, খুব শিগগিরই সেটা সম্ভব হবে।’

এরপর তাকে প্রশ্ন করা হয়, দেশের ক্রিকেটে এত অবদান রাখার পরও দেশে ফিরতে না পারাটা তিনি অন্যায় বলে মনে করেন কি না।

এর জবাবে সাকিব বলেন, ‘আমি কী ভাবছি, সেটা বড় কথা নয়। বড় কথা হলো সাধারণ মানুষ কী ভাবছে। তারা যদি মনে করে আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, তাহলে হয়তো তাই।’

দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে সাকিবের প্রত্যাবর্তন এখনো অন্যতম আলোচিত বিষয়। তার দেশে ফেরার ইচ্ছার কথা নতুন করে সেই আলোচনাকেই আরও জোরালো করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com