বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

ফাইনালের আগে মেসির ‘শান্ত থাকো’ বার্তা, কেন উঠছে প্রশ্ন?

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১১ Time View

টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। ফাইনালে হারের পর এবার নতুন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আর্জেন্টিনা দল ও অধিনায়ক লিওনেল মেসির একটি বক্তব্য।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ফাইনাল শুরুর আগে ড্রেসিংরুমের প্রবেশপথে দাঁড়িয়ে সতীর্থদের শান্ত থাকার পরামর্শ দিচ্ছেন মেসি। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘চলো ছেলেরা, শান্ত হও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের শান্ত থাকা।’

মেসির এই বক্তব্যের প্রকৃত ইঙ্গিত কী ছিল, তা অবশ্য পরিষ্কার নয়। তবে ভিডিওটি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

এদিকে ফাইনালের পর মাঠে দুই দলের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পাশাপাশি স্পেনের বিপক্ষে রেফারিংয়ে বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগও তুলেছে প্রতিপক্ষ শিবির।

ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় শেষ দিকে স্পেনের আক্রমণ থেকে আসে জয়সূচক গোল। অন্যদিকে পুরো ম্যাচে আর্জেন্টিনা কোনো শট লক্ষ্যে নিতে পারেনি। শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় মেসিদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com