বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

ক্যান্সারের কাছে হার মানলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন কিগান

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫ Time View

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর মারা গেছেন ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক, কোচ এবং দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার কেভিন কিগান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। সোমবার তার পরিবার ও সাবেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

জানা যায়, গত বছর চতুর্থ ধাপের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকেই জীবনযুদ্ধে লড়াই করছিলেন কিগান। অবশেষে সেই দীর্ঘ সংগ্রামের সমাপ্তি ঘটে, বিদায় নেন ফুটবলের এই কিংবদন্তি।

কেভিন কিগান ছিলেন তার সময়ের অন্যতম সেরা, গতিময় ও প্রভাবশালী ফরোয়ার্ড। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তিনি ‘মাইটি মাউস’ নামে পরিচিত ছিলেন। লিভারপুলের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি জিতেছেন তিনটি ফার্স্ট ডিভিশন শিরোপা (বর্তমান প্রিমিয়ার লিগ), একটি এফএ কাপ, দুটি ইউয়েফা কাপ এবং ১৯৭৭ সালে ক্লাবটির প্রথম ইউরোপিয়ান কাপ।

১৯৭৭ সালে লিভারপুল ছাড়ার পর কিগান জার্মান ক্লাব হামবুর্গে যোগ দেন। সেখানে ১৯৭৮ ও ১৯৭৯ সালে টানা দুইবার মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়েন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিং ক্যারিয়ারেও সফল ছিলেন কেভিন কিগান। ১৯৯২ সালে নিউক্যাসল ইউনাইটেডের দায়িত্ব নিয়ে দলটিকে প্রিমিয়ার লিগে তুলে আনেন তিনি। পরবর্তীতে ইংল্যান্ড জাতীয় দল (১৯৯৯–২০০০), ফুলহাম ও ম্যানচেস্টার সিটির কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন এই ফুটবল কিংবদন্তি।

ফুটবলে তার অবদান ও বর্ণাঢ্য ক্যারিয়ার তাকে চিরস্মরণীয় করে রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com