মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটন দাসকে তলব বিসিবির

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫ Time View

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে তলব করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটি।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা একজন ক্রিকেটার হয়েও বোর্ডকে যথাযথভাবে না জানিয়ে বিদেশ ভ্রমণের বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। জানা গেছে, জিম্বাবুয়ে সফর শেষে বিসিবির অনুমতি ছাড়া লিটনের চীন ভ্রমণের বিষয়টি ভালোভাবে নেয়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

এদিকে কুঁচকির চোটের পুনর্বাসনের জন্য লিটনের সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চালাবেন তিনি। এই চোটের কারণেই জিম্বাবুয়ে সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন লিটন এবং লঙ্কা প্রিমিয়ার লিগেও অংশ নিতে পারেননি।

বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানান, শুনানিতে নিজের বক্তব্য তুলে ধরেছেন লিটন। এখন বিষয়টি মেডিকেল কমিটির সঙ্গে আলোচনা করে যাচাই-বাছাই করা হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে লিটনের বক্তব্যে বড় কোনো অসংগতি পাওয়া যায়নি, তাই বোর্ড কিছুটা নমনীয় অবস্থানে রয়েছে। তবে কেন্দ্রীয় চুক্তিতে থাকা একজন ক্রিকেটারের বোর্ডকে না জানিয়ে দেশের বাইরে যাওয়া আচরণবিধির লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।

আলমগীর আরও জানান, লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে না পারার বিষয়টি বিবেচনায় নিয়েই হয়তো লিটন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে যোগাযোগের ঘাটতি হলেও চুক্তির শর্ত অনুযায়ী এটি একটি বিচ্যুতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com