মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

জনপ্রিয় অভিনেতা টেরেন্স ডোনোভানের মৃত্যু

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৮ Time View

জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘নেইবার্স’ ও ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’-এ অভিনয়ের জন্য পরিচিত ব্রিটিশ-অস্ট্রেলীয় অভিনেতা টেরেন্স ডোনোভান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

শনিবার রাতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে ও অভিনেতা জেসন ডোনোভান।

এক বিবৃতিতে জেসন ডোনোভান বলেন, “আমাদের বাবা ছিলেন অসাধারণ একজন মানুষ। তিনি শুধু আমাদের বাবা নন, ছিলেন আমাদের সবচেয়ে ভালো বন্ধু এবং আমাদের পৃথিবী। আমরা তাকে ভীষণভাবে মিস করব। তবে তার শেষ সময়ে আমরা সবাই তার পাশে থাকতে পেরেছি—এটাই আমাদের সান্ত্বনা।”

লন্ডনে জন্মগ্রহণকারী টেরেন্স ডোনোভান কিশোর বয়সে অস্ট্রেলিয়ায় চলে যান। ১৯৬০-এর দশকে অভিনয় জগতে তার অভিষেক হয়। পরবর্তী সময়ে ‘ডিভিশন ৪’ ও ‘কপ শপ’-এর মতো অস্ট্রেলীয় পুলিশ ড্রামায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।

অভিনয়ের পাশাপাশি ক্যারিয়ারের শুরুতে গায়ক হিসেবেও কাজ করেছিলেন টেরেন্স ডোনোভান। দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন ও বিনোদন জগতে নিজের বিশেষ অবস্থান তৈরি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com