মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

বিশ্বকাপ জিতে প্রতিশ্রুতি রাখার অপেক্ষায় লামিনে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫ Time View

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই নজর কেড়েছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপ জয়ের পাশাপাশি একাধিক রেকর্ড গড়ে ফুটবল বিশ্বে নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই উইঙ্গার।

তবে এবার ভক্তদের দেওয়া প্রতিশ্রুতি রাখার পালা ইয়ামালের। বিশ্বকাপ শুরুর আগে এক মজার ঘোষণায় তিনি জানিয়েছিলেন, স্পেন শিরোপা জিতলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ না কেটে রাখবেন এবং ভক্তদের মধ্যে ১০০টি হেডফোন উপহার দেবেন।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল বলেছিলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ জিতলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ রাখব। আর ১০০টি বিটস (হেডফোন) উপহার দেব।’

স্পেনের হয়ে নিজের প্রথম বিশ্বকাপেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন ইয়ামাল। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে ১–০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি পুরো টুর্নামেন্টে সাত ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি।

এখন দেখার বিষয়, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ভক্তদের সঙ্গে করা সেই প্রতিশ্রুতি কতটা পালন করেন স্পেনের এই তরুণ তারকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com