বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

ধ্বংসস্তূপের গাজায়ও স্পেনের বিশ্বকাপ জয়ের উল্লাস

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৮ Time View

দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জেতায় স্পেনের বিজয় উদযাপনে মেতে উঠেছেন ফিলিস্তিনিরা। গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরজুড়ে শত শত মানুষ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন। টানা দুই বছর ধরে ইসরায়েলের সামরিক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিভিন্ন এলাকাতেও দেখা যায় বিজয়ের আনন্দ।

স্পেনের পতাকা হাতে নিয়ে এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে দিতে মিছিল করেন উদযাপনকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে সেই উদযাপনের নানা ছবি ও ভিডিও।

এর আগে, স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল ২০২৫–২৬ মৌসুমে বার্সেলোনার লা লিগা শিরোপা উদযাপনের সময় ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সংহতি প্রকাশ করেছিলেন। সেই ঘটনার পর থেকেই ফিলিস্তিনের অনেক সমর্থকের কাছে স্পেন জাতীয় দলের প্রতি বিশেষ আবেগ তৈরি হয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক–নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১–০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় স্পেন। দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপ ট্রফি পুনরুদ্ধার করে স্প্যানিশরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com